217860

পরীমনি কোন দল সমর্থন করেন

বিনোদন ডেস্ক।। সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। চলচ্চিত্রের বাইরে আসন্ন রাশিয়া ফুটবল বিশ্বকাপ নিয়েও তার আগ্রহের শেষ নেই। সম্প্রতি হাতে ফুটবল নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি ছবি পোস্ট করেছেন; যা দেখলে দর্শক তার ভালোলাগার বিষয়টি অনায়াসে বুঝতে পারবেন।

ফুটবলপ্রেমীদের অধিকাংশ আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক। আবার কেউ কেউ জার্মানি কিংবা ফ্রান্স কিংবা স্পেন সমর্থন করছেন। তখন ‘স্বপ্নজাল’ খ্যাত এই নায়িকা বিশ্বকাপ ফুটবলে কোন দলকে সমর্থন করছে তা স্পষ্ট করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা ফুটবল হাতে নিয়ে ছবিটির সঙ্গে যে ক্যাপশন জুড়ে দিয়েছেন, তার মর্মার্থ হলো রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করা ৩২টি দলের যে কেউ শিরোপা জেতার সামর্থ্য রাখে।

ভক্তদের মনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন দেখা জাগতে পারে, পরীমনি আসলে কোন দলের সমর্থক। কারণ, ‘ধরি মাছ না ছুঁই পানি’ মার্কা একটা কথা বলেছেন তিনি, যেখানে পরী উল্লেখ করেছেন, ‘আমি মনে করি প্রত্যেক জাতীয় দলের বিশ্বকাপ জয়ের সমান সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বকাপে যেকোনো ঘটনাই ঘটতে পারে।’

ad

পাঠকের মতামত