তিন কন্যাকে নিয়ে ইফতার করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে পরিবারের সদস্য এবং আত্মীয়-পরিজনদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে অংশ নিয়েছেন রাজধানীর নিমতলী ট্র্যাজেডির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন কন্যা ও তাদের স্বামী-সন্তানরাও।
শনিবার এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর ছোটবোন ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
২০১০ সালের ৩ জুনে পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১২৪ জন। যাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই তিন কন্যার স্বজনরাও। স্বজন হারানো উম্মে ফারওয়া আক্তার রুনা, সকিনা আক্তার রত্না ও আসমা আক্তার শান্তার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।




