217925

চিড়িয়াখানা থেকে পালাল বাঘ-সিংহ, লোকালয়ে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্কঃ

পশ্চিম জার্মানির একটি চিড়িয়াখানা থেকে বাঘ-সিংহসহ বেশ কয়েকটি হিংস্র পশু পালি গেছে। তবে তারা কোথায় গেছে, তা জানা যায়নি। এ জন্য পশ্চিম জার্মানির লোকালয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

গতকাল শুক্রবার জার্মানির লুনেবাকের একটি চিড়িয়াখানা থেকে দু’টি সিংহ, দু’টি বাঘ ও একটি জাগুয়ার পালিয়ে গেছে। এতে করে ওই এলাকায় অসস্তিকর পরিবেশ বিরাজ করছে।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করে দিয়ে বাসার ভেতরে অবস্থান করতে বলেছে। পাশাপাশি ওই পাঁচটি শিকারি পশুর কোনোটিকে দেখা গেলে পুলিশে খবর দিতে বলা হয়েছে।

ad

পাঠকের মতামত