ইউটিউবে দেখুন পূর্ণিমার নতুন ছবি (ভিডিও
ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। দীর্ঘ দিন ধরে তিনি সিনেমায় নেই। টেলিভিশন নাটকে অভিনয় আর উপস্থাপনা নিয়েই তার বর্তমান ব্যস্ততা। সম্প্রতি নতুন একটি ছবিতে অভিনয়ের কথা শোনা গেলেও সেটা থেকে তিনি সরে দাঁড়ান। ফলে পূর্ণিমার নতুন ছবির জন্য দর্শকের অপেক্ষা আরো বাড়লো।
তবে দর্শকদের জন্য একটি সুখবর হচ্ছে, পূর্ণিমার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি উন্মুক্ত হয়েছে ইউটিউবে। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ছবিটির নাম ‘টু বি কন্টিউনিউড’। ইম্প্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবি গত বছরের ২ সেপ্টেম্বর মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এরপর টেলিভিশনেও ছবিটির প্রিমিয়ার হয়।
এবার চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘টু বি কন্টিনিউড’। গত ২৮ মে ছবিটি প্রকাশ করা হয়। এখান থেকে দর্শকরা নির্বিগ্নে ছবিটি উপভোগ করতে পারেন।
‘টু বি কন্টিনিউড’ ছবিতে পূর্ণিমা ছাড়া আরো অভিনয় করেন, মিশু সাব্বির, অপর্ণা ঘোষ, মিতা চৌধুরী, আবুল হায়াত ও পরিচালক ইফতেখার ফাহমি নিজেই।
দেখুন ‘টু বি কন্টিউনিউড’:




