217627

বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, গলা-যৌনাঙ্গ কেটে খুন!

ভারতের পশ্চিমবঙ্গে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে এক যুবকের হাত, পা, গলা ও যৌনাঙ্গ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ওই যুবকের স্ত্রী ও তার বন্ধুকে আটক করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম সুব্রত অঙ্কুর। তিনি পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়ির বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে জিনিউজ জানিয়েছে, বন্ধু সঞ্জয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন সুব্রত। এ নিয়ে সংসারে প্রতিদিনই অশান্তি লেগে থাকত। এরপরই একদিন সুব্রতর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুব্রতর স্ত্রী ও বন্ধু সঞ্জয় হত্যাকাণ্ডে জড়িত। জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে অসঙ্গতি মিলেছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

ad

পাঠকের মতামত