217675

যে কারণে ঈদে হলিউডের সিনেমা প্রদর্শনে বাধা নেই

দেশের প্রেক্ষাগৃহে হলিউড সিনেমা আমদানি করে ঈদে মুক্তি দিতে বাধা নেই। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মনিরুজ্জামান। তিনি বলেন, ‘হলিউডের সিনেমা আমদানি করে প্রেক্ষাগৃহে ঈদে মুক্তি দিতে কোনো অসুবিধা নেই। কারণ রিট পিটিশনে শুধু ভারতীয় ও পাকিস্তানী সিনেমার কথা বলা হয়েছে। সেখানে হলিউডের সিনেমার কথা বলা হয়নি। তাই হলিউডের সিনেমা আমদানি করে ঈদে প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে কোনো বাধা নেই ।’

উল্লেখ্য যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া কোনো ধরনের আমদানি করা সিনেমা ঈদসহ যে কোন উৎসবে সিনেমা হলে প্রদর্শন করা যাবে না, বুধবার (৩০ মে) আপিল বিভাগ এই আদেশ দেন। তারপর থেকেই দর্শক, হল মালিকদের মনে প্রশ্ন ছিল, তাহলে কি ইংরেজি ভাষার সিনেমাও ঈদে প্রদর্শন যাবে না?

গত ১০ মে এক রিটের প্রেক্ষিতে ঈদ, পূজা এবং পহেলা বৈশাখের মতো উৎসবে বাংলাদেশি ছাড়া কোনো ধরনের আমদানি ও যৌথ প্রযোজনার ছবি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন হল মালিকরা।

৩০ মে আপিলের শুনানি শেষে ঈদসহ জাতীয় উৎসবের সময় যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া আমদানিকৃত সিনেমা প্রদর্শন করা যাবেনা বলে আপিল বিভাগ আদেশ দেন।

ad

পাঠকের মতামত