প্রকাশ্যে শাশুড়িকে ছেলের বউয়ের এলোপাতাড়ি চড়-থাপ্পড়! (ভিডিও)
কোনো এক কারণে গাছের ফুল ছেঁড়েন বৃদ্ধা। তবে সেটিই যেন মস্তবড় অপরাধ হয়ে গেল। পরিণাম হিসেবে প্রকাশ্যে ছেলের বউয়ের কাছে চড়, থাপ্পড়ের পাশাপাশি বেধড়ক মারধর খেতে হলো মতো ৭৫ বছরের ইয়াশোধাকে।
ভারতের কলকাতার গড়িয়া এলাকায় ঘটেছে এই বর্বর ঘটনা। এ ঘটনায় গত বুধবার অভিযুক্ত নারী স্বপ্না পলকে গ্রেপ্তার করা হয়। তবে পরে তিনি জামিনে মুক্তি পান।
কলকাতা পুলিশের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, ‘বিনা অনুমতিতে’ ফুল ছেঁড়ার ঘটনায় শাশুড়িকে মারধর করেন স্বপ্না। বৃদ্ধা ইয়াশোধা পাল অ্যামনেশিয়ার রোগী। এমনকি তার ক্ষমতাও ছিল না এমন নির্যাতন জানিয়ে পুলিশের কাছে নালিশ করার। শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন স্বপ্নার রোজকার ঘটনা ছিল বলে জানায় পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃদ্ধাকে নির্যাতনের এই ভিডিওটি তার প্রতিবেশীর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি ২৫ হাজার শেয়ার হয়। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের মাধম্যেই বিষয়টি পুলিশের নজরে আসে।
প্রতিবেদনে আরও বলা হয়, ছেলের বউয়ের শারীরিক নির্যাতনের সময় পাল্টা জবাব দেননি ওই বৃদ্ধা। শুধুই অসহায় দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।




