217532

যাকে প্রেমের প্রস্তাব দিতে যাচ্ছিলেন তিনিই হাঁটু গেড়ে বসলেন!

 

এ যেন কল্পনাকেউ হার মানায়। যাকে প্রস্তাব দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, দেখা হওয়ার পর সেই তিনিই হাঁটু গেড়ে বসে নিজের ভালোলাগা, ভালোবাসার কথা জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে, যুক্তরাষ্ট্রের মেমফিসের টেনেসিতে। টেনেসির জিসা গিলাসপাই এবং বেকি ম্যাকক্যাবে ঘটনার আকস্মিকতায় যারপরনাই খুশি হন। পরবর্তী সময়ে সমকামী এই দুই তরুণী বিয়ের পর্বও সেরেছেন।

তাদের প্রেমের প্রস্তাবের ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিও তাদের সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেদন সম্প্রচার করেছে।

ভিডিওতে দেখা যায়, বেকি ম্যাকক্যাবে হাঁটু গেড়ে বসে নিজের ভালোলাগার কথা বলে আংটি দেখাতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন জিসা গিলাসপাই। আনন্দে নাচতে থাকেন তিনি।

খানিকবাদে বেকির সামনে ফিরে এসে নিজেও তার জন্য নিয়ে আসা আংটি দেখান। এবার আর আবেগ ধরে রাখতে পারেননি দু’জনেই। সেখানেই জড়িয়ে ধরেন একে অপরকে।

এ ব্যাপারে বেকি বলেন, আমি বেশ কয়েক সপ্তাহ ধরে জিসার ব্যাপারে ভেবেছি। এরপর তাকে চূড়ান্তভাবে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে তো হতবাক হয়ে যায়। আমরা এখন বেশ ভালো আছি।

ad

পাঠকের মতামত