‘পোলা’ গান দিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন ‘মাইয়া’(ভিডিও)
ক’দিন আগে প্রিয়া প্রকাশের বাঁকা চাহনিতে ঘায়েল হয়েছিল নেট দুনিয়া। এবার ‘পোলা’ গান দিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন টুম্পা খান ওরফে সুমি। গানের কথা পুরাই আমাদের ফোক গানের আদলে লেখা।
এর আগে প্রিয়ার কটাক্ষে ঘায়েল হয়েছিল আট থেকে আশি বছরের বৃদ্ধ। এবার তারা ঘায়েল হচ্ছেন টুম্পার ‘বিরহগীতে’। কেননা গিটার হাতে নিয়ে তরুণী দুঃখী দুঃখী মুখ করে গাইছেন, ‘পোলা ও পোলা রে তুই অপরাধী রে…/ আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে।’ফলে টুম্পার এ গান ভাইরাল নেটদুনিয়ায়।
নিষ্পাপ ঢলঢল মুখ। খোলা চুল। হাতের গিটারটা বাজছে অনেকটা দোতারার মতো। গায়কীতে আধুনিক, উচ্চারণে মিশিয়ে দিয়েছেন ফোক স্টাইল। আর গাইছেন যে গান তাতে সেই চিরায়ত মন ভাঙার ব্যথা, প্রেম হারিয়ে ফিরে পাওয়ার আঁকুতি। সব মিলিয়ে যাকে বলে একেবারে ‘ডেডলি কম্বিনেশন’। মুহূর্তে তা ভাইরাল।
নেটদুনিয়ায় খুঁজে দেখা গেল টুম্পা খান নামে এক তরুণীর প্রোফাইল থেকেই তা পোস্ট করা হয়েছিল। গানের ভিডিওর মধ্যেই সে লোগো আছে। ২৬ মে রাত সাড়ে নটা নাগাদ গানটি পোস্ট করেছিলেন টুম্পা। দিন চারেক পরে পরিসংখ্যান জানাচ্ছে, গানটি ভাইরাল।
ওই প্রোফাইলেই টুম্পা লিখেছেন গানটি ইতিমধ্যে, সাড়ে তিন হাজারের বেশি শেয়ার হয়েছে। দেখেছেন সাত লক্ষেরও বেশি মানুষ। তবে নেটিজেনদেরই অনেকে মন্তব্যে জানিয়েছেন, গানটি তৈরি করেছেন আরমান আলিফ। তার গানটিই গেয়েছেন টুম্পা। যা ইতিমধ্যে দুই বাংলার সীমানা পেরিয়ে বহু মানুষের মুখে মুখে ফিরছে।
দেখুন পোলা গানের ভিডিও




