217471

‘নগ্ন’ রণবীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়!

 

বলিউড নায়ক সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক সিনেমা ‘সঞ্জু’। এই ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সম্প্রতি এ সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে।

এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।

ছবিতে রণবীর কাপুরকে দেখে দর্শকরাও প্রশংসায় ভাসালেও সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করতে গিয়ে ক্যামেরার সামনে রণবীরকে নগ্ন হতেও দেখা গেছে। আর এটা নিয়ে শুরু হয়েছে
সমালোচনা।

কিন্তু, ক্যামেরার সামনে নগ্ন হতে কোনো অসুবিধা হয়নি?

সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘সওয়ারিয়া’ ছবির সময় যখন ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন, তখন একটু ‘লজ্জা’ হয়েছিল। কিন্তু বিষয়টা যেহেতু কেবল অভিনয়, তাই এখন আর সেই অনুভূতি হয় না।

ad

পাঠকের মতামত