লকআপের ভিতর বিশালকার এক সাপ! (ভিডিও)
পুলিশের লকআপে এবার মানুষ নয়, ঢুকে পড়েছে বিশালকার এক সাপ। আর তা দেখেই রীতিমতো ভয়ে সিঁটিয়ে যান খোদ পুলিশ কর্মকর্তারাই। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়ির ধূপগুড়ি থানায়।
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ধূপগুড়ির থানার মহিলা লকআপের মধ্যে ঢুকে পড়েছিল বিশালাকার ওই সাপটি। থানায় দায়িত্বরত একজন কর্মকর্তা প্রথম সেই সাপটিকে দেখতে পান। আর সাপ দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা থানার ভিতরে।
এর পরই খবর দেওয়া হয় স্থানীয় সর্প বিশারদ মিন্টু চৌধুরীকে। খবর পেয়ে তিনি তার প্রশিক্ষিত ছেলেদের থানায় পাঠান। তারাই সাপটিকে ধরে বস্তাবন্দি করেন।
কম্পিউটার চিপ সঞ্জয় দত্ত জানিয়েছেন, প্রায় সাড়ে ৮ ফিট লম্বা সাপটি দাঁড়াস প্রজাতির ছিল।
এদিকে সাপ ধরা পড়ার পর বুকে বল ফিরে আসে সবার। অনেক ‘সাহসী’কেই তখন আবার সাপের ছবি মোবাইলে ধারণ করতে দেখা যায়। এবার দেখুন, সেই ছবি-




