যে সময় বিয়ের জন্য ‘পাগল’ হয়ে গিয়েছিলেন কারিনা
বিনোদন ডেস্ক:
আর মাত্র কয়েক ঘণ্টা পরই মুক্তি পাবে ‘ভির দি ওয়েডিং’। তার আগে জোর কদমে সিনেমার প্রমোশন শুরু করেছেন কারিনা কাপুর খান, সোনাম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া। সিনেমা মুক্তির আগে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে কারিনা যা বললেন, তা শুনে অনেকেরই চোখ কপালে উঠবে।
‘ভির দি ওয়েডিং’-এর প্রমোশনে হাজির হয়ে কারিনা বলেন, এই সিনেমায় তিনি কালিন্দির চরিত্রে অভিনয় করছেন। কিন্তু, বাস্তব জীবনে কালিন্দির সঙ্গে তার মিল অনেকাংশেই নেই। কারণ হিসেবে প্রথমে করিনা উল্লেখ করেন বিয়ের কথা। তিনি বলেন, বিয়ের আগে অনেকেই তাকে সাবধান করেছিলেন। বিয়ে করলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে বলেও তাকে সাবধান করা হয়। কিন্তু তিনি কারও কথাই শোনেননি।
করিনা বলেন, সব সময় ভালবাসার প্রত্যাশী তিনি। তাই ভালবাসার মানুষের সঙ্গে থাকার জন্য উদগ্রীব ছিলেন। সেই কারণেই বিয়ে করার জন্য প্রায় প্রায় পাগল হয়ে গিয়েছিলেন তিনি। বিয়ের আগে ক্যারিয়ার ‘তেল লে নে গ্যায়া’ বলেও তিনি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন বলে সিনেমার প্রমোশনে অকপট স্বীকারোক্তি বেবো বেগমের।




