217447

সুন্দরী বৌ পেয়েছেন বাবার জন্য, যা বললেন অভিষেক!

অভিষেক বচ্চনের সময়টা খুব খারাপ চলছে। একদিকে পিতা অমিতাভ বচ্চনের খ্যাতি তো অন্যদিকে মিস ওয়ার্ল্ড স্ত্রী ঐশ্বরিয়া রাই। এই দুজন খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের মাঝখানে অভিষেক যেন হেলাফেলা হয়ে পড়ে রয়েছেন এক কোণে।

ইনস্টাগ্রামেও তাকে এই দুজন ফলো করেন না। মিডিয়াতে এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। পরিবারে যে অভিষেকের গুরুত্ব একেবারেই নেই- তা যেন বেশ পরোক্ষভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের এই পারিবারিক ব্যাপারটা আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়াতে ইতি মধ্যে ছড়িয়ে পড়েছে এই খবর।

সম্প্রতি আদিত্য চোপড়া নামের এক টুইটার ব্যবহারকারী রীতিমতো অভিষেক বচ্চনকে কটাক্ষ করে গেছেন টুইট করে। তিনি লিখেছেন, ‘কে কে আর এবং স্টুয়ার্ট বিনি যেন ঠিক অভিষেক বচ্চনের প্রতিচ্ছবি। দুজনেই অযোগ্য, দুজনেরই স্ত্রী সুন্দরী, এবং দুজনেই কাজ পান তদের বাবার খ্যাতির জোরে।’

ব্যাপারটা জুনিয়র বচ্চনের খারাপ লাগাটাই স্বাভাবিক। তার যে খারাপ লেগেছে সেটা তিনি প্রকাশও করেছেন টুইটারের জবাবে। বলেছেন, ‘আমার জুতো পায়ে দিয়ে এক মেইল হাঁটুন (অর্থাৎ আমার জায়গায় নিজেকে রেখে দেখুন), যদি ১০ কদমও হাটতে পারেন তবে আপনার কথা মেনে নেবো। কিন্তু আপনার টুইটই বলে দিচ্ছে আপনি তা পারবেন না।’

এই জবাব পেয়ে পড়ে অবশ্য সেই টুইটারকারী ব্যক্তি ক্ষমাও চেয়েছেন অভিষেকের কাছে। তিনি বলেছেন, তিনি শুধুমাত্র মজা করে কথাগুলো লিখেছিলেন। বাস্তবে তিনি অভিষেককে পছন্দই করেন।

ad

পাঠকের মতামত