কলা মুখে নারীদের এ কেমন নাচ (ভিডিও)
পৃথিবীতে বহু ধরনের নাচের প্রচলন আছে, তবে এ নাচটি অন্যগুলোর তুলনায় অদ্ভুত। একটি কলা দুজন নারী মুখে নিয়ে নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। আলোচনা-সমালোচনাও হচ্ছে অনেক।
ভিডিওতে দেখা গেছে, কোনো একটি অনুষ্ঠানে হালকা শব্দে বাজছে হিন্দি গান। সেই অনুষ্ঠানে দুজন করে নারী মুখোমুখি নাচছেন। তাদের মুখে একটি করে কলা। অর্থাৎ একটি কলার দুইপাশ দুজন নারী মুখে নিয়ে নাচছেন। এ সময় তাদের বেশ উচ্ছ্বসিত মনে হচ্ছিল।
ভিডিওটির স্থান ও সময় জানা না গেলেও নারীদের দেখে ভারতীয় অঞ্চলের বলে মনে হচ্ছে। ভিডিওতে দেখানো নাচের উৎস সম্পর্কেও তেমন কিছু জানা যায়নি।




