ঈদে বাড়ি যান পাঠাওয়ের হেলিকপ্টারে!
রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও এবার ‘উঠাও’ বা হেলিকপ্টার সেবা চালু করতে যাচ্ছে। তবে এটি রাইড শেয়ারিং হিসেবে নয়।
ঈদের আগে পাঠাও রাইডে বিশেষ অফার চালু করা হয়েছে। সেই অফারে বিজয়ীরা ঈদে হেলিকপ্টারে করে দেশের বাড়ি যাওয়ার সুযোগ পাবেন। গত ২৯ মে পাঠাওয়ের ফেসবুক পেজে এ সার্ভিসের কথা জানানো হয়।
পাঠাও কর্তৃপক্ষ জানান, প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত ১০টি বা তার বেশি রাইড নেওয়া সব পাঠাও ব্যবহারকারীদের মধ্য থেকে তিনজন ভাগ্যবান ব্যবহারকারী পাবেন হেলিকপ্টারে করে বাড়ি যাওয়ার এই সুযোগ।
২৩ রমজান বিজয়ী তিনজনের নাম ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, অফারটি শুধু ঢাকার সকল পাঠাও ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। এছাড়াও কিছু শর্তও থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।




