217474

আফ্রিদির সঙ্গে সহবাস, ফের মুখ খুললেন আরশী

বিনোদন ডেস্ক-

২০১৫ সালে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিকে নিয়ে করা একটি টুইটে আলোচনায় এসেছিলেন ভারতীয় মডেল আরশী খান। তবে আফ্রিদির সঙ্গে তার যে সম্পর্কই থাকুক না কেন, সেটি নিয়ে খোলাখুলি কথা বলা ঠিক হয়নি বলে মনে করছেন তিনি।

আরশী তার টুইটে লিখেছিলেন, ‘হ্যাঁ আমি আফ্রিদির সঙ্গে সহবাস করেছি। আমার কি কারও সঙ্গে শোবার জন্য ভারতীয় গণমাধ্যমের কাছে অনুমতি নিতে হবে? এটা আমার ব্যক্তিগত বিষয়। আমার জন্য এটাই ভালোবাসা।’

সম্প্রতি একটি টেলিভিশন শোতে যোগ দিয়ে আফ্রিদিকে নিয়ে তিন বছর আগে করা বিতর্কিত মন্তব্য নিয়ে ফের কথা বলেছেন আরশী। নিজের ভুল বুঝতে পেরেছেন আরশী।

তিনি বলেন, ‘আফ্রিদিকে আমি যথেষ্ট সম্মান করি। আমাকে তিনি অনেক সহযোগিতা করেছেন। এরকম একটি স্পর্শ কাতর বিষয় নিয়ে খোলাখুলি মন্তব্য করা আমার ঠিক হয়নি।’

ad

পাঠকের মতামত