217354

প্রয়োজনীয় আলোচনা চলছে তারেককে ফেরাতে : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক।। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার জন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে প্রয়োজনীয় আলোচনা চলছে।

রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তারেককে দেশে ফেরানোর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এই বিষয়ে পজিটিভ দিক দেখছি বলেই আলোচনা চলছে। ফিরিয়ে না আনা পর্যন্ত এটা ফলপ্রসূ হচ্ছে কিনা তা বলা যাচ্ছে না।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দফায় দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

ad

পাঠকের মতামত