সৎ মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামী! অতঃপর…
কক্সবাজারের উখিয়া উপজেলায় সৎ মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্কুল শিক্ষিকা স্ত্রীর চোখ নষ্ট করে দিয়েছেন স্বামী।
গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার শৈলারডেবা এলাকায় এ ঘটনা ঘটে। চোখ হারিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী।
রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আহত রিনা বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী লিটন বড়ুয়া তার সৎ মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলো। সৎ মায়ের কথা ধরে লিটন স্ত্রী রিনাকে প্রতিনিয়ত নির্যাতন করেন।
এক পর্যায়ে গত ১৩ এপ্রিল শুক্রবার বিকালের দিকে সৎ মায়ের সাথে অনৈতিক সর্ম্পক দেখে ফেলেন তার স্ত্রী। তাদের দুইজনের কুকর্ম দেখে ফেলায় স্ত্রীকে বেঁধে দুই চোখে ঘুষি মারতে থাকেন। এতে স্ত্রীর রিনার দু’চোখ গুরুতর জখম হয়। পড়ে রক্তাক্ত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, ‘তার চোখ দু’টি মারাত্মকভাবে জখম হয়েছে। আপাতত তিনি চোখে দেখবেন না। উন্নত চিকিৎসা দরকার।’
এ বিষয়ে উখিয়া থানার কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ‘বিষয়টি তিনি অবগত নয়। এখানো কেউ কোন ধরণের অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’




