জেনে নিন চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারদের কার কত বেতন
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের একটি চুক্তি প্রতি মৌসুমে হয়। এবার চুক্তিতে বেতন বাড়েনি মুশফিক-সাকিবদের। তারা আগের মৌসুমে (২০১৭) সাকিবদের চাওয়া ছিল যাতে বেতন বাড়ানো হয়। তাদের সেই চাওয়ার প্রতি সম্মান দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেতন দেড়গুণ বৃদ্ধি করে।
গতকাল ১৮ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে ১০জন ক্রিকেটারকে। যা গত বছর ছিলো ১৬ জন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১০জন ক্রিকেটার হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক বেতন ৪ লক্ষ টাকা করে। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৩ লক্ষ টাকা করে। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ২ লক্ষ টাকা করে। ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন দেড় লক্ষ টাকা করে। ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ১ লক্ষ টাকা করে।
এদিকে পাকিস্তানে ক্রিকেট বোর্ডের চুক্তিতে আছে ৩৫ জন, শ্রীলঙ্কায় ৩০ জন, ভারতে ২৬ জন, অস্ট্রেলিয়ায় ২০ জন, ইংল্যান্ডে ২২ জন। সেখানে বাংলাদেশে মাত্র ১০ জন ক্রিকেটার আছে কেন্দ্রীয় চুক্তিতে! বিসিবি’র এই রকম চিন্তাধারাটা আসলে কতটুকু যৌক্তিক সেটাই ক্রিকেট প্রেমিদের দেখার বিষয়।




