217222

যে কারণে বাদ পড়লেন সাব্বির সৌম্য

বাজে পারফরম্যান্সের কারণে বিসিবির চুক্তি থেকে বাদ পড়ছেন ৬ জন ক্রিকেটার। গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন সাব্বির রহমান রুম্মন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এই ৬ ক্রিকেটারের বাদ দেয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় তাদের বাদ দেয়া হয়েছে।’ আগের চুক্তি থেকে ৬ জনকে বাদ দেয়া হলেও নতুন করে কাউকে চুক্তিবদ্ধ করেনি ক্রিকেট বোর্ড।

তিন ফর্মেটের ক্রিকেটে গত বছর যারা ধারাবাহিক পারফর্ম করেছেন চুক্তিতে তাদেরকেই রেখে দেয়া হয়েছে। তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক সৌরভ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

গুঞ্জন ছিল বিসিবির নতুন চুক্তি থেকে বাদ যাচ্ছেন কয়েকজন ক্রিকেটার। তবে সেই সংখ্যাটা যে এতটা লম্বা হবে তা কেউ অনুমান করতে পারেননি। গত বছর বোর্ডের চুক্তিতে ১৬ জন ক্রিকেটারকে রাখা হলেও নতুন মৌসুমের জন্য রাখা হচ্ছে ১০ জনকে।

নতুন চুক্তি থেকে বাদ দেয়া হচ্ছে ৬ জন ক্রিকেটারকে। একই সঙ্গে ৬ উইকেট বিসিবি এর আগে কখনও তুলে নিয়েছে কিনা তা হলফ করে বলা মুশকিল।তবে ৬ উইকেট তুলে নেয়া হলেও তিনজনকে বিবেচনায় রেখে দিবে বিসিবি। তাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করে চুক্তিভুক্ত করবে ক্রিকেট বোর্ড।

বুধবারের মিরপুরে ক্রিকেট বোর্ডের সভা শুরুর আগেই গুঞ্জন ছিল ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হবে। তবে সেই সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন বিসিবির কর্তারা। গত বছর ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়ে দ্বিগুণ করায় এবার আর বেতন বাড়ানোর চিন্তা করছেন না বোর্ডের কর্তাব্যক্তিরা।

ad

পাঠকের মতামত