‘তোমার তাসকিনের বাতাস লাগছে, শিগগিরই তুমি হারিয়ে যাবা’
স্পোর্টস ডেস্ক : কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪৬ রানে হারিয়ে মঙ্গলবার জয়ের মুখ দেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগের তিন ম্যাচের দুর্দান্ত মোস্তাফিজকে এদিন খুজেই পাওয়া যায়নি। চার ওভার বোলিং করে ৫৫ রান দিয়ে তিনি ছিলেন উইকেট শূন্য। যা পুরো আইপিএল ক্যারিয়ারে হয়নি এ তারকার। আইপিএলে প্রথমবারের মতো এত রান দিয়ে এক লজ্জার রেকর্ড গড়লেন কাটার মাস্টার।
তাসকিন১১এদিকে দলের জয়ের পর উচ্ছ্বসতি হয়ে মোস্তাফিজ নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘একটা ভালো দলের বিরুদ্ধে এটি অনেক বড় একটি জয়। আশাকরি পরবর্তী ম্যাচে আমরা এ ধারাবাহিকতা রক্ষা করতে পারবো।’ কিন্তু এ ম্যাচে মোস্তাফিজ ভালো না করায় ব্যাপক সমালোচিত হয়েছেন। আসুন এক নজরে দেখে নেওয়া ভক্তরা কী বলছেন।
একভক্ত লিখেছেন, ‘ভাই নিজের স্বাভাবিক খেলাটাই খেলেন। এমন কি শিখলেন মালিঙ্গার কাছ থেকে যে এত রান খাইলেন। আর যখন বল মার খান তখন একটু সময় নিয়া বল করবেন। আর বেটিংয়ের মাইন্ড পরার চেষ্টা করবেন। আর ভালো ব্যাটসমেনদের বল করার সময় ভালো করে ভাববেন ওই ব্যাটসমেন কোন শট বেশি খেলতে পছন্দ করে। আপনি অফে বল করেন কিন্তু ওই দিকে কোন ফিলডার নেন না কেন । ক্যাপ্টেনের সাথে আলাপ করে ওই সমস্যার সমাধান করবেন। আর কোনো চাপ নিবেন না। গুড লাক ফিজ ভাই।’
আরেকভক্ত লিখেছেন, ‘ফিজের বোলিং অনেক এলোমেলো ছিলো! আরো ভালো বল করে আইপিএলে চমকে দিতে হবে, এটাই আশা করি।’ আরেকভক্ত লিখেছেন, ‘এত আগ্রহ নিয়া তোমার খেলা দেখতে বসছিলাম, কিন্তু তুমি তো ভাই মানসম্মান সব ডুবাই দিলা।’
আরেকভক্ত লিখেছেন, ‘তোমার তাসকিনের বাতাস লাগছে, সমস্যা নাই তুমি যে খুব শিগগিরই তাসকিনের মতো হারিয়ে যাবা এতে সন্দেহ নাই। ’ আরেকভক্ত লিখেছেন, ‘মোস্তাফিজ এখন আর আগের মোস্তাফিজ নাই, কই যে গেলো আগের বল গুলো, জাতি জানতে চায় তোমার সমস্যাটা কোথায় ? আরেকভক্ত লিখেছেন, ‘তোমার ওপর ভরসা করা মহাপাপ। তুমি দিন দিন নিজেকে উন্নতি না করে অবনতির দিকে যাচ্ছ। তোমার হাতের গতি কই গেল। এভাবে কেউ প্রতিটা বল স্লোয়ার করে, এতদিন বল করে কি শিখলা। তুমি তোমার বলের গতি বাড়াও, চেষ্টা কর ভাইয়া।’
তথ্যসূত্র : মোস্তাফিজের ভেরিফাইড ফেসবুক পেইজ।




