‘ধর্ষকের সাজা সৌদির মতো জনসম্মুখে হওয়া উচিত’ (ভিডিও)
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ডেস্ক রিপোর্ট।। ধর্ষকদের আবার হিন্দু-মুসলিম কিসের? সৌদি আরবের শরিয়া আইনের মতো ধর্ষকদের সকলের সামনে সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকর।
রোববার ভারতের মুম্বাইয়ে ১০০ নারী অটোরিক্সা ড্রাইভারকে অটোরিক্সা বন্টন করার সময় তিনি এ মন্তব্য করেন।
এসময় রাজ ঠাকরে কাঠুয়া ও উন্নাওয়ের ধর্ষণের ঘটনা নিয়ে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর বাক্য উচ্চারণ করেন।
এছাড়াও এদিন রাজ ঠাকরে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণসহ বিশৃঙ্খলা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও মহারাষ্ট্র সরকার কেও তুলোধোনা করেন।
রোববার তিনি মহিলা ড্রাইভারদের অটোরিক্সা বন্টনের সঙ্গে রিক্সার মধ্যে একটি করে লাঠিও বিলি করেন।
রিক্সার সঙ্গে লাঠির কারণ হিসেবে তিনি বলেন, কেউ যদি শ্লীলতাহানির চেষ্টা করে, ওই লাঠি দিয়ে আচ্ছা করে পিটিয়ে আমার কাছে আসবে। সূত্র : আওয়ার ইসলাম










