216907

ভাইজানের সঙ্গে ভাবীর দুষ্টু-মিষ্টি অভিমান!









ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শ্রাবন্তী বর্তমানে রয়েছেন লন্ডনে। কারণ সেখানে বেশ কিছু দিন ধরেই ‘ভাইজান এলো রে’র শুটিং চলছে। লন্ডনের দৃষ্টিনন্দন লোকেশনে বেশ মজা করেই শুটিং করছেন শাকিব-শ্রাবন্তী।

সেই সুবাদে তাদের শুটিংয়ের একটি স্থিরচিত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। দেখা যায়, কোন একটা লেকের পাড়ে শ্রাবন্তী বসে আছে আনমনে। আর দূরে একাকী দাঁড়িয়ে মন খারাপ করে কিছু একটা ভাবছে তার প্রিয়তম শাকিব। ছবিটি দেখলে মনে হতেই পারে যে, তাদের মাঝে কিছু একটা ঘটেছে। যা হতে পারে কোনো দুষ্টু-মিষ্টি অভিমান। নাকি অন্যকিছু? তবে যাই হোক ভক্তদের জন্য ধামাকা কিছু একটা অপেক্ষা করতেছে তা একপ্রকার নিশ্চিতই।

কলকাতার জনপ্রিয় নির্মাতা জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করছেন দীপা খন্দকার, মনিরা মিঠুসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ।

ad

পাঠকের মতামত