216883

নায়িকার নাম বললেই দশ হাজার টাকা পুরস্কার!









প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্রে নবাগত সিয়াম ও পূজা চেরীকে নিয়ে নির্মাণ করবেন ‘দহন’ নামের চলচ্চিত্র। এ খবর সবার জানা। তবে পূজার সঙ্গে এই ছবিতে আরেকজন নায়িকা থাকছেন। তবে কে থাকছেন তা জানানো হয়নি। আর নতুন সেই নায়িকা হচ্ছেন কে? এমন কুইজ দিয়ে ঘোষণা করা হয়েছে ১০ হাজার টাকা পুরস্কার।

জানা গেছে ‘দহন’ ছবিতে অভিনয়ের সম্ভাবনা রয়েছে এই সময়ের আলোচিত কয়েকজন তারকার। তাঁদের মধ্যে মম, মেহজাবিন, বাঁধন ও তানজিন তিশার নাম বেশি উচ্চারিত হচ্ছে।

জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই সময়ের আলোচিত তারকার কেউ হবেন “দহন” ছবির নতুন নায়িকা। তিনি ছোট পর্দায় দারুণ কিছু কাজ উপহার দিয়েছেন, বড় পর্দায় “দহন” দিয়েই তাঁর অভিষেক হবে, এটা মোটামুটি নিশ্চিত। তবে শেষ পর্যন্ত এমনটাও হতে পারে, বড় পর্দায় দু-একটি কাজ করে প্রশংসিতও হয়েছেন—এমন কেউ এই ছবিতে অভিনয় করবেন।’

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এর আগে এমন একটি কুইজ অনুষ্ঠানের মাধ্যমে নতুন একজন নায়িকা দেশের চলচ্চিত্রে উপহার দিয়েছে। ফারিন নামের সেই নায়িকার প্রথম ছবিটি ছিল শামীম আহমেদের ‘ধ্যাৎতেরিকি’। এখন ‘দহন’ ছবিতে সিয়াম ও পূজার পাশাপাশি কে অভিনয় করবেন, তা জানার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে ২০ এপ্রিল পর্যন্ত।

ad

পাঠকের মতামত