গোমর ফাঁস হল হিলারির পরাজয় ও ট্রাম্পের বিজয়ের, বিপাকে ট্রাম্প
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ডেস্ক রিপোর্ট।। এফবিআইর সাবেক প্রধান জেমস কমি বলেছেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনই জয়ী হতেন বলে আমার বিশ্বাস। ইমেইল কেলেঙ্কারি ও এটা নিয়ে এফবিআইর তদন্ত হিলারির পরাজয়ের অন্যতম প্রধান ‘ফ্যাক্টর’ ছিল।
সম্প্রতি এবিসিকে এক সাক্ষাৎকারে কমি এ কথা বলেছেন। রোববার সাক্ষাৎকারটি প্রচার করা হয়। নির্বাচনে পরাজয়ের জন্য সে সময় কমিকেই দোষ দিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি।
সাক্ষাৎকারে কমি বলেন, হিলারির বিজয় যাতে বৈধ হয় তা নিশ্চিত করার আকাঙ্ক্ষাই নতুন করে তদন্ত শুরু করতে ভূমিকা রেখেছিল। কেননা আমি এ সময় তদন্তে হাত দিলাম যখন পুরো বিশ্বই নিশ্চিত, ডোনাল্ড ট্রাম্পকে হারাতে যাচ্ছেন হিলারি। সে সময় আমি যদি মার্কিন জনগণের কাছে তার ইমেইল কেলেঙ্কারির বিষয়টি ধামাচাপা দিতাম, পরে কোনো সময় বিষয়টি ফাঁস হলে তিনি তার বিজয় কোনো বৈধতা পেত না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রথমে এক পর্ন অভিনেত্রী এবং পরে এক প্লেবয় মডেলের সঙ্গে যৌনতার অভিযোগ করেন। পর্ন অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলস বলেছিলেন অন্তরঙ্গ মুহূর্ত শেষ হওয়ার পর ট্রাম্প তাকে ইভাঙ্কার মতো স্মার্ট বলে মন্তব্য করতেন।
মার্কিন গণমাধ্যমের খবর স্বামীর এমন কেলঙ্কারির অভিযোগের পরিপ্রেক্ষিতে মেলানিয়া রাগে দু:খে হোয়াইট ছেড়ে কিছুদিন হোটেলে অবস্থান করেন। এবার ট্রাম্পের অবৈধ সন্তান থাকার খবর চাউর হয়েছে। আশির দশকের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প তাঁর এক গৃহপরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে কন্যাসন্তানের বাবা হয়েছিলেন।
এর আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ও প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডুগালকে ১ লাখ ৫০ হাজার ডলার দিয়ে মুখ বন্ধের ব্যবস্থা করা হয়। উৎস: নিউইয়র্ক অনলাইন ও নয়া দিগন্ত।




