216901

কলেজ শিক্ষক শাকিব!









ক্যারিয়ারের এতটা বছরে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন কিং খান। এবার দেখা যাবে কলেজের শিক্ষকের ভুমিকায়।

তিনি শুধু শিক্ষকই নন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া এক সৈনিকও। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এক কলেজ শিক্ষকের চরিত্রে দেখা যাবে শাকিবকে। সিনেমায় তার ডাকে যুদ্ধে ঝাপিয়ে পড়বেন শাকিব।

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি নির্মাণ করবেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। ছবির নামের মতো শাকিবের বিপরীতে নায়িকা কে হবেন তাও এখনো চূড়ান্ত হয়নি।

জাজের কর্ণধর আব্দুল আজিজ বলেন, শাকিব বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করার পর নায়িকার বিষয়টি চূড়ান্ত করা হবে। আমি চাচ্ছি নায়িকার ক্ষেত্রে নতুন কাউকে নিতে।

জানা গেছে, এই ছবির জন্যই শাকিব খান পারিশ্রমিক চেয়েছেন ৭০ লাখ টাকা।

ছবিটির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর। অন্যান্য চরিত্রেও চমক থাকবে।

ad

পাঠকের মতামত