মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে ছেলেকে খুন করলেন মা
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। মাদকাসক্ত ছিল ছেলে মোহিত। বাবার মৃত্যুর পর থেকে প্রায়ই মাকে মারধর করত সে। ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মেয়ের সঙ্গে থাকতে শুরু করেন প্রেমলতা সুতার।
একপর্যায়ে পরিবারের চার বিঘা জমি বিক্রি করতে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তিনি। কিন্তু জমি বিক্রিতে বাধা দেয় মোহিত। এর পরই মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে ছেলেকে খুনের চক্রান্ত করেন প্রেমলতা।
এমনকি যে ব্যক্তি জমি কিনতে চেয়েছিলেন তাকেই দেয়া হয় খুনের দায়িত্ব। এজন্য খুনের আগে এক লাখ টাকার অগ্রিম হিসেবে ৫০ হাজার টাকাও হয়। এর পরই অচেতন করে শ্বাসরোধ করে মোহিতকে খুন করে ওই ভাড়াটে খুনি।
জিনিউজ চব্বিশ ঘণ্টা জানায়, ভারতের রাজস্থানের প্রতাপগড়ের এ ঘটনায় মা ও তার মেয়ে জামাইসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত ৭ এপ্রিল প্রতাপনগরের রাতিতলাই নামে এক জনবিরল এলাকায় উদ্ধার হয় মোহিত নামে ২১ বছর বয়সী এক যুবকের মরদেহ।
ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রেমলতা সুতার, তার জামাতা কিষান সুতারকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর একে একে গ্রেফতার করা হয় আরো চারজনকে।
মূলত সিসিটিভি ফুটেজে খুনের আগে অভিযুক্তকে মোহিতের সঙ্গে দেখতে পেয়েই জাল গোটানো শুরু করে পুলিশ। আর তাতেই হত্যা রহস্যের জট খোলে। উৎস : পরিবর্তন




