কোটা সংস্কার আন্দোলনের তুলে নিয়ে যাওয়া ৩ নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে ওই তিনজনকে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
আন্দোলনকারী তিন নেতা হলেন- ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক নুর ও ফারুক আহমদ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, আটক আন্দোলনকারীদের ডিবি কার্যালয়ে নিয়ে কিছু ভিডিও দেখানো হয়। এ সময় আন্দোলনকারীরা কয়েকজনকে সনাক্ত করেছেন। এর পর তাদের ছেড়ে দেওয়া হয়।
‘কোটা সংস্কার চাই (সকল ধরনের চাকরির জন্য) ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আজ সোমবার দুপর পৌঁনে দুইটার দিকে দাবি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলন শেষে তিনজনকে তুলে নেওয়ার ঘটনা ঘটে।
সংগঠনটির নেতারা জানান, সংবাদ সম্মেলন শেষে কয়েকজন আন্দোলনকারী চানখাঁরপুলে খাবার খেতে যাচ্ছিল। চানখাঁরপুল মোড়ে পৌঁছালে একটি প্রাইভেট গাড়িতে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। উৎস: দৈনিক আমাদের সময়।




