‘তোমায় আমার জীবন দিয়েও সুরক্ষিত রাখব’
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
বিনোদন ডেস্ক।। ৮ বছরের শিশুকে ৭দিন আটকে রেখে লাগাতার ধর্ষণ তারপর খুন। জম্মুর কাঠুয়ার এই ভয়াবহ ঘটনা শিহরণ জাগিয়েছে অনেকের মনেই। ঘটনা নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। সোশ্যাল সাইটে ঘটনার কড়া নিন্দা করেছেন অনেকেই।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা অভিনেত্রীরাও। এবার কাঠুয়া ধর্ষণ কাণ্ডে আবেগঘন পোস্ট করছেন অভিনেত্রী সানি লিওনও।
সোশ্যাল সাইটে ২ বছরের ছোট্ট মেয়ে নিশা ওয়াবার কউরকে বুকের মধ্যে আঁকড়ে ধরে ছবি পোস্ট করেছেন সানি লিওন। যেখানে দেখা যাচ্ছে সানি তার মেয়েকে নিজের জ্যাকেট মধ্যে ঢেকে রেখেছেন।
ক্যাপশানে লিখেছেন, ”আমি শপথ করছি আমি আমার হৃদয়, আত্মা, শরীর সবকিছু দিয়ে জগতের সমস্ত খারাপ কিছু থেকে তোমাকে সুরক্ষিত রাখব। এমনকি আমার জীবন দিয়েও তোমায় সুরক্ষিত রাখব। এ জগতের প্রত্যেকটা শিশুই যেন সমস্ত খারাপ জিনিস থেকে এভাবে সুরক্ষিত থাকে। সকলেই তাদের শিশুকে এভাবে আগলে রাখুন, তাদের যে এই খারাপ জিনিসগুলোর জন্য মূল্য না চোকাতে হয়।”




