টসে হেরে ব্যাটিংয়ে রাজস্থান: দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা রাজস্থান
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
স্পোর্টস ডেস্ক।। দলকে উড়ন্ত সূচনা এনে দিতে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আজিঙ্কা রাহানে। ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ‘ঝড়’ তুলে দেয়া রাজস্থানের এই অধিনায়ককে সাজঘরে ফেরান ক্রিস ওকস।
২০ বলে ৬ বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৩৬ রান করে ফেরেন রাজস্থানের এ ওপেনার। তার বিদায়ের খানিক ব্যবধানে ফেরেন অন্য ওপেনার আর্চি শর্টও। ১৭ বলে ১১ রান করে ফেরেন তিনি।
মাত্র ৪ রানের ব্যবধানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে রাজস্থান। দলকে খেলায় ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্যামসন ও বেন স্টোকস।
আইপিএলের ১১তম ম্যাচে টসে জিতে রাজস্থান রয়েলসকে আগে ব্যাটিংয়ে পাঠায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
এই রিপোর্ট লেখা অবস্থায় ৭.১ওভারের খেলা শেষে রাজস্থানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫৪রান।




