মানসিক রোগের সাথেই তার বন্ধুত্ব!
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। দিব্যি নতুন গান তৈরি করছেন, কনসার্টে গাইছেন। মোট কথা দেখে বোঝার উপায় নেই তিনি অসুস্থ। অথচ গায়িকা মারায়া ক্যারি জানালেন তিনি অসুস্থ, আক্রান্ত বায়োপোলার ডিসঅর্ডারে।
অসুখটা আজকালের নয়, পাক্কা ১৭ বছর ধরে রোগটি বয়ে বেড়াচ্ছেন তিনি! ‘পিপল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা নিজেই জানান ‘হিরো’ গায়িকা, ‘২০০১ সালে আমার এই রোগ ধরা পড়ে। প্রথমে শুনে বিশ্বাস করতে পারিনি, ভেঙে পড়েছিলাম।’ এর পরের কয়েক বছর যে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, জানাতে ভোলেননি সেটাও, ‘প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম। গান, বন্ধু সবার থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। সব সময়ই অজানা একটা ভয় পেয়ে বসত।’ তবে ঠিকমতো চিকিৎসা আর ইতিবাচক মানসিকতার মানুষের সান্নিধ্য পেয়ে নতুন করে জীবন শুরু করেন মারায়া। তিনি জানান, এখনো তাঁকে নিয়মিত ওষুধ ও থেরাপি নিতে হয়। বায়োপোলার ডিসঅর্ডার অবসাদ থেকে তৈরি এক ধরনের মানসিক রোগ। যে রোগের কারণে রোগী কখনো খুব হতাশ কখনো আবার খুবই বাতিকগ্রস্ত হয়ে ওঠে। সূত্র : কালের কন্ঠ




