শেষ বলে এবারও পরাজয়ের স্বাদ পেলো মুস্তাফিজের মুম্বাই
দিল্লি অধিনায়ক গম্ভীরকে আউট করে মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন কাটার মাস্টার মুস্তাফিজ।যদিও পরবর্তীতে দিল্লির ব্যাটসম্যানরা সাবলীল ব্যাটিংয়ে বড় রানের টার্গেটটাও তাড়া করেছে। শেষ বলে যদিও ম্যাচটি নিষ্পত্তি হয়েছে ম্যাচটি। শেষ ওভারটি করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। তিনি যখন বল করতে আসেন তখন দিল্লির দরকার ছিল ৬ বলে ১১ রান। জেসন রয় প্রথম বলে নেন ৪, দ্বিতীয় বলে নেন ছক্কা। এরপর কাটার মাস্টার পরপর তিন বলে তিনটি ডট দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন। আর শেষ বলে একটি রান নিয়ে ম্যাচটি নিজেদের করে নেন দিল্লি। এদিকে গত ম্যাচের মত শেষ বলেই হারতে হয়েছে মুস্তাফিজের মুম্বাইকে। ১৯৪ রান করেও পরাজিত দলে মুম্বাই। আজকে দলটি হারলো সাত উইকেটে।
এদিকে শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরেছে মুম্বাই। মোস্তাফিজুর রহমান ১৯তম ওভারে দুটি উইকেট নিয়ে তাদের জয়ের সম্ভাবনা জাগান। কিন্তু শেষ ওভারে বেন কাটিংয়ের বোলিংয়ে মুম্বাই ঠেকাতে পারেনি হায়দরাবাদের জয়।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচেও দারুণ লড়াই করে হারতে হয়েছিল মুম্বাইকে। ওই ম্যাচে মোস্তাফিজ ৩.৫ ওভারে ৩৯ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট। অবশ্য হায়দরাবাদের বিপক্ষে তার বোলিং ফিগার ছিল দারুণ: ৪-০-২৪-৩। বাংলাদেশের এই বাঁহাতি পেসার শেষ পর্যন্ত জয়ের উৎসব করতে পারেননি। তবে আইপিএলের বাংলাদেশি ভক্তরা আশাবাদী হয়ে উঠেছে তাকে নিয়ে। তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেতে তার কাছে আবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখার প্রত্যাশা করছে তারা, মুম্বাইও।
অবশ্য প্রথম দুটি ম্যাচ হারে ভেঙে পড়ার কোনও কারণ নেই তিনবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের। এর আগে শিরোপা তারা জিতেছে বাজে শুরু করেই। ওয়াংখেড়েতে গত ৬ ম্যাচের ৫টি জেতা মুম্বাই এই বৃত্ত ভাঙার লক্ষ্যে স্বাগত জানাবে দিল্লিকে। তাছাড়া দলটির বিপক্ষে শেষ ৫ ম্যাচের চারটিই জিতেছে তারা। এমন সমীকরণে আজ হারলো মুম্বাই।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হেরে শুরু করা দিল্লি কিন্তু এবার জয়ে ফিরতে আশাবাদী ছিল। দ্বিতীয় ম্যাচে তারা রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ খেলেও ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হেরেছে। অবশেষে নিজেদের তৃতীয় ম্যাচে এসে হারের বৃত্ত থেকে দিল্লি বের হতে পারলেও মুম্বাই তৃতীয় ম্যাচে এসে টানা তৃতীয় হারের স্বাদ পেলো।




