সবার মাঝে আজও উজ্জ্বল মোস্তাফিজ, পেয়েছেন ১ উইকেট
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
স্পোর্টস ডেস্ক ।। আগের দুই ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান; কিন্তু ছিলেন পরাজিত দলে। মুম্বাইয়ের হয়ে নিজেও শুরুতে উইকেট নিতে পারেননি। তবে শনিবার দিল্লির বিপক্ষে বাংলাদেশি এই কাটার মাস্টারের হাত ধরেই প্রথম ব্রেক থ্রু পেল মুম্বাই।
দিল্লি ডেয়ার ডেভিলসের ইনিংসের চতুর্থ ওভারে ম্যাচে প্রথমবারের মতো বল হাতে নেন মোস্তাফিজ। ওভারের পঞ্চম বলে পুরোপুরি বোকা বানান ঝড়ো ব্যাটিং করতে থাকা জেসন রয়কে; কিন্তু লিডিং এজ হয়ে বল পড়ে খালি জায়গায়, উইকেটবঞ্চিত হন মোস্তাফিজ। সেই ওভারে চার রান দেন তিনি।
পাওয়ার প্লে’র শেষ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন মোস্তাফিজ। আঘাত হানেন প্রথম বলেই। শুরু থেকেই ধুঁকতে থাকা গৌতম গম্ভীর বুঝতেই পারেননি মোস্তাফিজের স্লোয়ার। ক্যাচ তুলে দেন মিডউইকেটে। সহজ ক্যাচ লুফে নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ওভারের বাকি পাঁচ বলে আর মাত্র তিন রান দেন বাংলাদেশি তারকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভারে সাত রান দিয়ে বিনিময়ে এক উইকেট নিয়েছেন তিনি।
তবে মুম্বাইয়ের অন্য বোলারদের ব্যর্থতায় পাওয়ার প্লে’র ৬ ওভারে ৫৩ রান তুলে ফেলে দিল্লি। বাকি থাকা ১৪ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন আরও ১৪২ রান।




