পৃথক ম্যাচে আজ মাঠে নামবেন সাকিব ও মুস্তাফিজ
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
স্পোর্টস ডেস্ক।। দেখতে দেখতে এক সপ্তাহ পার করে ফেললো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাদশ আসর। সব দলই খেলেছে দুইটি করে ম্যাচ। জয়-পরাজয় মিলিয়ে বেশ জমেই উঠেছে এবারের আসর। আজ আইপিএলের অষ্টম দিনে মাঠে গড়াবে দুটি খেলা। মুম্বাই ইন্ডিয়ানস লড়বে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে এবং অপরদিকে কলকাতা নাইটরাইডার্স মোকাবেলা করবে সানরাইজার্স হায়দরাবাদকে।
আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া দুই ক্রিকেটার সাকব ও মুস্তাফিজের দলের পৃথক পৃথক লড়াই। মুম্বাইয়ের আগের দুই ম্যাচেই আলো ছড়িয়েছেন কাটার মাস্টার। দিল্লির বিরুদ্ধে আজকের ম্যাচেও তার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। তবে হায়দরাবাদের হয়ে সাকিব যেন ফুটতে যেয়েও ফুটতে পারছেন না। তাই আজকের ম্যাচে তাকে বসিয়ে রাখলেও অবাক হওয়ার কিছু থাকবেনা।
মুম্বাই ও দিল্লি তাদের প্রথম দুই ম্যাচের একটিতেও জিততে পারেনি। জয়ের জন্য লড়াই করে একেবারে শেষ ওভারে যেয়ে হার মানতে হয়েছিল মুস্তাফিজদের। জয়ের দেখা পেতে বেশ মরিয়া হয়েই মাঠে নামবে দু’দল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হবে দিল্লি ও মুম্বাই।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। সাকিবের সাবেক টিম কলকাতার বিরুদ্ধে খেলা রাইজার্সদের। আসরের শুরু থেকেই বেশ ফর্মে আছে হায়দারাবাদ। সাকিবের সাবেক টিমের বিরুদ্ধে সাকিব আজ থাকবেন কি না সেটা বলা যাচ্ছে না। তবে কলকাতার বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। সাকিব, মনিষ পাণ্ডে এবং ইউসুফ পাঠান। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।




