216119

জাজের নতুন নায়িকাকে ঘিরে কুইজ









বিনোদন ডেস্ক।। দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ঘরে আসছে নতুন মুখ। যিনি আত্মপ্রকাশ করে আলো ছড়াবেন ঢাকাই ছবির ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি জাজ ‘দহন’ নামের নতুন একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে। তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন সিয়াম ও পূজা।

তবে সিয়াম-পূজার সঙ্গে আরো একজন নতুন নায়িকা থাকবেন এই ছবিতে। কিন্তু এই নায়িকার পরিচয় এখনো প্রকাশ্যে আনেনি জাজ। বরং একটু ভিন্নভাবে চমক দিতে চাচ্ছে। তাইতো নতুন সেই নায়িকাকে ঘিরে করা হয়েছে কুইজ প্রতিযোগিতা। আর সঠিক উত্তর দিতে পারলে যেকোনো একজন জিতে নিতে পারেন ১০ হাজার টাকা পুরস্কার।

শনিবার (১৪ এপ্রিল) জাজের অফিশিয়াল ফেসবুক থেকে একটি পোস্টের মাধ্যমে এই কুইজ চালু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সাধারণ দর্শকদের ওই পোস্টের কমেন্টে উত্তর দিতে হবে। কমেন্টের পর সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে।

এই কুইজের উত্তর দেয়ার শেষ সময় ২০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার সাথে সম্পৃক্ত কোনো কর্মকর্তা-কর্মচারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেনা।

প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রায়হান রাফি এরই মধ্যে একটি ছবি পরিচালনা করেছেন। এর নাম ‘পোড়ামন ২’। সেখানেও অভিনয় করেছেন সিয়াম ও পূজা। আলোচিত ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

ad

পাঠকের মতামত