215795

সাকিবের নতুন মাইলফলক





স্পোর্টস ডেস্ক।। গতকাল মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমে দারুণ এক রেকর্ড করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএল ক্যারিয়ারে ৫০০ রানের মাইলফলকে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এই ম্যাচ খেলতে নামার আগে ৪৯৮ রান ছিল তার। ম্যাচটিতে করেছেন ১২ রান।

আইপিএলে সাকিবের ৪৫ ম্যাচে ১২৯.৩৩ স্ট্রাইক রেট এবং ২১.২৫ গড়ে ৫১০ রান। ফিফটি আছে দুইটি।

সাকিবের জন্য অপেক্ষা করছে আরো একটি মাইলফলকের। টি-টোয়েন্টিতে আর মাত্র ৮ রান করতে পারলেই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের ক্লাবে পা রাখবেন সাকিব। বর্তমানে এই ফরম্যাটে সাকিবের সংগ্রহ ৩৯৯২ রান।

ad

পাঠকের মতামত