215754

‘সিনেমা বানানোর ইচ্ছা ছিলো আমারো, কিন্তু…’









বিনোদন ডেস্ক।। বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফারুক। একসময় নায়ক হিসেবে দাপিয়ে বেড়িয়েছেন ঢালিউড। সময়ের আবর্তনে জ্যোষ্ঠ্য চরিত্রগুলোতেও তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন। বর্তমানে অভিনয়ের চেয়ে নেতৃত্বেই বেশি সময় দিচ্ছেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে অভিনেতা হিসেবেই পরিচিতি পেয়েছেন ফারুক। দীর্ঘ সময়ে চাইলে তিনি সিনেমাও পরিচালনা করতে পারতেন। কিন্তু করেননি। তার কারণ সিনেমা হলের নোংরা পরিবেশ। ফারুক বলেন, আমারো একসময় সিনেমা বানানোর ইচ্ছা ছিলো, কিন্তু বানাইনি। আর সিনেমা হলের পরিবেশ ভালো না হলে বানাবো না।

মূলত বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ‘একটি সিনেমার গল্প’ ছবির মুক্তি পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানান ফারুক। অভিনেতা আলমগীর পরিচালিত এই ছবি প্রসঙ্গে ফারুক বলেন, অবশ্যই এই সিনেমায় একটি ভালো গল্প আছে। না থাকলে এই ছবি নির্মাণ করতেন না আলমগীর। আমি হল মালিকদের বলবো আপনারা ছবিটি চালাবেন। আমার মনে হয় পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি হয়েছে এটা।

বক্তব্যে ফারুক ‘একটি সিনেমার গল্প’-এর নায়িকা ঋতুপর্ণাকে নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, শিল্পীদের কোনো পাড় নেই, কোনো বডার নেই। এই যে ঋতুপর্ণা সামনে বসে আছেন, তাকে তো ভিনদেশি মনে হচ্ছে না। শিল্পীরা সবার, সকল দেশের।

জানা গেছে, ‘একটি সিনেমার গল্প’ ৫০টি হলে মুক্তি পেতে পারে। এরই মধ্যে ৪০টির বেশি হল নিশ্চিত হয়েছে। এই ছবিতে কেন্দ্রীয় তিন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, আরিফিন শুভ ও ঋতুপর্ণা। শুক্রবার (১৩ এপ্রিল) মুক্তি পাচ্ছে ছবিটি। উৎস: বিডি-জার্নাল।

ad

পাঠকের মতামত