215786

জানেন কী, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার ইতিহাস









নিউজ ডেস্ক।। বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যার শুরু হয় মঙ্গল শোভাযাত্রা দিয়ে। এই মঙ্গল শোভাযাত্রার শুরুটা ছিল রাজধানী থেকে দুইশত কিলোমিটার দূরে জেলা শহর যশোর জেলায়। এই উৎসবটি জাতীয় উৎসবে পরিনত হয়ে ওঠার পথটা খুব সহজ ছিল না। তিনদশকের বেশী সময়ে মঙ্গল শোভাযাত্রা এখন হয়ে উঠেছে জাতীয় সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। পেয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিও।

বিশ্ব ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা নামে প্রথম যাত্রা শুরু করে যশোরে। শিল্পী এস এম সুলতানের অনুসারি মাহবুব জামাল শামীম ছিলেন ১৯৮৬ সালে যশোরে সেই শোভাযাত্রার উদ্যোক্তা। তবে তিনি বলছেন এ উদ্যোগ ছিলো হাজার মানুষের।

শামীমই চারুকলার শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেন ঢাকায় মঙ্গল শোভাযাত্রা করার স্বপ্ন। যা বাস্তবে রুপ দেয় চারুকলার ১৯৮৬ সালের ব্যাচের ছাত্র-ছাত্রীরা। সাথে ছিলেন চারুকলার সাবেক শিক্ষার্থীরাও।

মঙ্গল শোভাযাত্রার নামকরন করেন ছায়ানটের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হক ও শিল্পী ইমদাদ হোসেন। মঙ্গল শোভাযাত্রা নামে বাংগালীর বর্ষশুরুর বর্ণিল আয়োজন শুরু ১৯৯৬ সালে।

মুখোশ শিল্পী সাইদুল হক করেছিলেন প্রথম মঙ্গল শোভাযাত্রার পোস্টার। সে সময়ের শিক্ষার্থীরাই মূল ভূমিকা রাখে মঙ্গল শোভাযাত্রাকে চারুকলার পরম্পরা হিসেবে প্রতিষ্ঠায়। সূত্র : ইন্ডিপেনডেট টিভি

ad

পাঠকের মতামত