প্রতিশ্রুতির বাস্তবায়ন সজীব ওয়াজেদ জয়ের
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। রংপুরের পীরগঞ্জে শতভাগ বিদ্যুতায়ন, রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ায় সজীব ওয়াজেদ জয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন এলাকার জনগণ।
তারা জানান, দুই বছর আগে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় যে প্রতিশ্রুতির দিয়েছিলেন তার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে।
আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, একটি বিদ্যুৎকেন্দ্র ও ১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রংপুরের পীরগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তাদের মধ্যে একজন নারী এসব তথ্য তুলে ধরেন।
এর আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই নারী শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের ফলে কি কি সুবিধা ভোগ করছেন তার বিস্তারিত বর্ণনা দেন।
তিনি বলেন, বিদ্যুতের ফলে ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছি, রাতে বাড়তি সময় হাতের কাজ করতে পারছি, অতিরিক্ত উপার্জন করতে পারছি। আগে বিদ্যুতও ছিল না, টেলিভিশনও ছিল না। কিন্তু এখন আমরা ছোট ছোট টেলিভিশন কিনেছি। দেশ বিদেশের খবরও জানতে পারছি। এ ছাড়া ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে এলাকার ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখছে।
![]()
![]()
![]()
![]()
তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং টাকা পয়সা লেনদেন করতে পারছি। এতো সুযোগ সুবিধা আমরা আগে কখনও কল্পনাই করতে পারিনি। বাংলাদেশ আজ সত্যি ডিজিটাল। আর এর পিছনের কারিগর হলেন সজীব ওয়াজেদ জয়।
এ অনুষ্ঠানে উত্তরবঙ্গের মঙ্গার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর আগে বহুবার সেখানে গিয়েছি, দেখেছি মানুষের দুঃখ দুর্দশা। এমনকি বিরোধী দলে থাকার সময়েও ‘লঙ্গরখানা’ খোলার কথা উল্লেখ করে বলেন, তাই ক্ষমতায় যাবার পরই তার সরকারের লক্ষ্য ছিল-এসব মঙ্গা ও দুর্ভিক্ষ পীড়িত এলাকার মানুষের জীবন মান উন্নয়ন করা। যে জন্য তার সরকার রাস্তা-ঘাটসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুতায়ন এবং ঘরবাড়ি তৈরি করে দেয়া থেকে শুরু করে মৌলিক চাহিদাগুলো পূরনের উদ্যোগ গ্রহণ করে।’




