টাকাভর্তি বিমান জব্দ
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। সম্প্রতি সোমালিয়ার মোগাদিসু বিমানবন্দরে আরব আমিরাতের একটি বিমান জব্দ করে দেশটি। ওই বিমান কাড়ি কাড়ি অর্থে পূর্ণ ছিল বলে জানিয়েছে আরব-আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি ওই বিমানে ৯৬ লাখ মার্কিন ডলার অর্থ ছিল, যা মোগাদিসুর নিরাপত্তা বাহিনী জব্দ করেছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমালিয়ার মোগাদিসু বিমানবন্দর থেকে দেশটির নিরাপত্তা বাহিনী ৯৬ লাখ ডলার থাকা প্রাইভেট জেট প্লেনটি দখল করে নেয়। আরব আমিরাতের দাবি, ওই অর্থ সোমালিয়ার সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছিল। এদিকে বাহরাইনও আরব আমিরাতকে সমর্থন দিয়ে সোমালিয়ার নিন্দা জানিয়েছে । দেশটির পররাষ্ট্রমন্ত্রী খালিদ আহমেদ আল খালিফা টুইটারে লিখেছেন, আরব আমিরাতের কাছ থেকে এতো সহায়তা পেয়েও সোমালিয়া যা করেছে তা অকৃতজ্ঞতা।
এদিকে সোমালিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সোমালিয়াতে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত থেকে শুরু করে দূতাবাসের কোনও কর্মকর্তাই টাকার ব্যাগগুলো নিয়ে সহযোগিতা করেননি। সেজন্য তারা সেগুলো জব্দ করেছে। সোমালিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভয়েস অফ আমেরিকার কাছে দাবি করেছেন, আরব আমিরাতের রাষ্ট্রদূত ব্যাগগুলোকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করাতে এবং স্ক্যানিং করাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। উৎস : আরাবিয়া নিউজ




