215605

৩৬৫ দিনে সাড়ে ৪ লাখ বিয়ের প্রস্তাব!









সময়টা মাত্র এক বছর। হিসেব অনুযায়ী যা কিনা ৩৬৫ দিন। এই সময়ের মধ্যেই সাড়ে ৪ লাখ বিয়ের প্রস্তাব পেলেন! হ্যাঁ, এটি শুনতে যতোই অবিশ্বাস্য লাগুক না কেন এমন ঘটনায় ঘটেছে। এখানেই শেষ নয়, চমকের আরো বাকি রয়েছে। কি সেই চমক, তা হলো- ‘পাত্রী’ কোনো মানুষ (নারী) নয়। এক সফটওয়্যার! তার নাম হলো- গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল গত বছরই তাকে লঞ্চ করেছিল। তাকে প্রায় সব মোবাইল ফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই দেখা মেলে। ভারতীয় সাড়ে ৪ লাখ ইন্টারনেট ব্যবহারকারী তাকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে।

ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, গুগল হোমের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ঋষি চন্দ্রণ জানিয়েছেন, এই আশ্চর্য তথ্য।

তিনি আরো জানান, ভারতে এই সফটওয়্যারটি খুব জনপ্রিয় হয়ে উঠছে। গুগল অ্যাসিস্ট্যান্ট কেবল ইংরেজি নয়, এখন হিন্দিতেও প্রশ্ন করে।

গুগলে সার্চ করার কাজে সাহায্য করতে স্বতঃপ্রবৃত্ত হয়ে এসে গুগল অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে ‘হাই, হাউ ক্যান আই হেলপ?’ এর পরে প্রয়োজনীয় তথ্যের জন্য প্রশ্ন না করে অনেকেই রসিকতা করে বিবাহ প্রস্তাব দিয়েছে তাকে।

জানতে চেয়েছে, ‘ওকে গুগল, উইল ইউ ম্যারি মি?’

গত বুধবার গুগল হোম ও গুগল হোম মিনি স্মার্ট স্পিকারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উদ্বোধনের এই দিনই গুগল হোমের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ঋষি চন্দ্রণ এই মজার খবরটি জানিয়ে দেন সবাইকে।

ad

পাঠকের মতামত