215657

ধর্ষণ প্রমাণে টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ





নিউজ ডেস্ক।। ধর্ষণের শিকার নারী ও শিশুর শারীরিক পরীক্ষার ‘টু ফিঙ্গার টেস্ট’ ও ‘বায়ো ম্যানুয়াল টেস্ট’ নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। পাঁচ বছর আগের এক রিট আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সহিদুল হক বৃহস্পতিবার এই রায় দেন।

রায়ে আদালত বলেন, এই টেস্টের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এখন থেকে কোনো ধর্ষণ মামলায় নারীর ওপর এই পরীক্ষা করা যাবে না।

রায়ে আরো বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিধি অনুযায়ী গতবছর বাংলাদেশ সরকার যে হেলথ প্রটোকল করেছে, সেই বিধি মেনে রেপ ভিকটিমদের পরীক্ষা ও ভার্জিনিট টেস্ট করতে হবে।

ad

পাঠকের মতামত