215392

ছাত্রললীগ নেত্রী এশা ক্ষমা চাইলেন শিক্ষার্থীদের কাছে (ভিডিও)









নিউজ ডেস্ক।। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর নির্যাতন ও এক ছাত্রীকে মারধরের অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী ইফফাত জাহান এশার বাড়ি ঝিনাইদহে। তিনি ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি স্নাতকোত্তরের শিক্ষার্থী।

এদিকে ছাত্রলীগের এই নেত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামান।

সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী তিন শিক্ষার্থীকে সোমবার রাতে ডেকে নিয়ে নির্যাতন চালান এশা। ভয়ে সেদিন তারা ঘটনাটি চেপে গিয়েছিলেন।




এরপর মঙ্গলবার রাত ১২টার দিকে মোর্শেদা আক্তার নামে উদ্ভিদ বিজ্ঞানের এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে আবারও নির্যাতন চালান এশা। পর ঘটনাটি প্রকাশ পেলে অন্য শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। ছাত্রীরা তখন এশাকে তার কক্ষে অবরুদ্ধ করে ফেলেন। তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে অন্যান্য হল থেকেও হাজার হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সুফিয়া কামাল হলের সামনে জড়ো হন।

অবস্থা বেগতিক দেখে এসময় ছাত্রলীগ নেত্রী ইফফাত জাহান এশা হ্যান্ড মাইকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। এই পরিস্থিতিতে রাত পৌনে ১টার দিকে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী হলে এসে এশাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ার কথা জানান।

ad

পাঠকের মতামত