215229

প্রয়োজনে হামলা চালাবে সৌদি আরব!





নিউজ ডেস্ক।। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, যদি প্রয়োজন হয়, তাহলে মিত্রদেশের পাশাপাশি সৌদিও সিরিয়ায় হামলা চালাবে। মঙ্গলবার সিরিয়া নিয়ে বৈশ্বিক উত্তেজনার মাঝে সৌদি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এই খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে সাক্ষাতের সময় একটি সংবাদসম্মেলনে একথা বলেন সৌদির এই যুবরাজ।

এদিকে সিরিয়ার দৌমায় রাসায়নিক অস্ত্রের প্রয়োগের জন্য সিরিয়ায় সম্মিলিতভাবে হামলা চালানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার ইউকে জানায়, ইতোমধ্যে সিরিয়ায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে মার্কিন এবং ব্রিটিশ সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই হামলা চালানো হবে।

এই তিন দেশের জোটের মধ্যে সৌদির আগমন হতে পারে রাশিয়ার জন্য আরেক হুমকি, কেননা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র : অ্যাক্সিওস এবং রয়টার্স

ad

পাঠকের মতামত