চিটার প্রেমিকের গাড়িতে প্রেমিকার আগুন! (ভিডিও)
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
প্রেম করলে একটু মান-অভিমান তো থাকবেই। তাই বলে কি একেবারে গাড়িতে আগুন লাগিয়েই সেই মান ভাঙবে? এবার এরকম এক কাণ্ডই ঘটালেন এক কিশোরী। সে তার প্রেমিককে উচিৎ শিক্ষা দেয়ার আশায় নিজের করা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে বেড়িয়ে পড়েন।
একটি ভিডিওতে দেখা যায় যে, সেই মেয়েটি তার প্রেমিকের গাড়ির গ্লাসে পাথর দিয়ে আঘাত করেন। তার এই কান্ড দেখে সেখানে উপস্থিত অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। কিন্তু মেয়েটি গ্লাসে আঘাত করতেই থাকে। কিন্তু কাঁচটি বুলেট প্রুফ হবার কারণে গাড়িটির কোন ক্ষতি হচ্ছিল না।
এরপরেই ভিডিওটিতে দেখা যায়, সেই মেয়েটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, আর গাড়িটি আগুনে জ্বলছে। তারপরে আগুন থামানোর জন্য ফায়ার সার্ভিসের লোকেরা সেখানে তাৎক্ষনিক হাজির হন। ডেইলি মেইলের বরাতে এই খবর পাওয়া গেল, ঠিক কোন স্থানে এই কাণ্ডটি ঘটেছে, তা এখনও সনাক্ত করা যায়নি।




