215201

এখনও উত্তপ্ত সুফিয়া কামাল হল, আগুন জ্বালো স্লোগান





নিউজ ডেস্ক।। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের মারধর ও এক ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ কর্মীরা।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। রগ কেটে দেয়া ছাত্রীর নাম মোরশেদা বেগম। তিনি উদ্ভিদ বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।একই হলের ছাত্রলীগ নেত্রী ইফাত জাহান এশা এই ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছে

এই ঘটনার প্রেক্ষিতে এশাকে ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করে।

এই ঘটনায় ছাত্রলীগের বাধা উপেক্ষা করে জিয়া হল সহ কয়েকটি হল থেকে ছাত্ররা রাস্তা নেমে বিক্ষোভ করছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানিয়েছেন জসিম উদ্দিন হল, বঙ্গবন্ধু হল থেকেও ছাত্ররা গেইটের তালা ভেঙে রাস্তায় নেমে আসছে। অপরদিকে ছাত্রীরা হলের ভেতরে থেকে স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগান হলো, আগুন জ্বালো স্লোগান। আমাদের সময়.কম।

ad

পাঠকের মতামত