আবারো শেষ ওভারে রোমাঞ্চকর জয় চেন্নাইয়ের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাদশতম আসরে এখন পর্যন্ত দুইটি ম্যাচই খেলেছে চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী ম্যাচের পর মঙ্গলবার রাতে দলটি মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
ক্যারিবিয় অল রাউন্ডার আন্দ্রে রাসেলের ঝড়ে চেন্নাইয়ের সামনে তারা রাখে ২০৩ রানের পর্বতপ্রমাণ লক্ষ্য। জবাবে ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংসের ঝড় কক্ষপথে রাখলেও ম্যাচ গড়ায় শেষ ওভারে। ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ২০৫ রান। প্রথম ম্যাচে মত এই ম্যাচেও চেন্নাইয়ের রুদ্ধশ্বাস জয়টি আসে ১ বল হাতে রেখে। অবশ্য এদিন দলটির হাতে উইকেট ছিল পাঁচটি।




