যে কারণে পরবর্তী ম্যাচেও একাদশে থাকছেন সাকিব-মোস্তাফিজ
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ফ্রাঞ্ছাইজিভিত্তিক সবচেয়ে বড় ক্রিকেট টুনামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের পর্দা উঠেছে গত ৭ এপ্রিল। চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে মাঠে গড়ায় এবারের আইপিএল। প্রতিবারের মতো এবারের আসরেও আটটি দল অংশ নিয়েছে। বাংলাদেশের দুই জন ক্রিকেটার এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের খেলছেন।
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছেদ ঘটিয়ে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব খেলছে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আর আগের দুই আসরে এই হায়দরাবাদেই খেলেছিলেন কাঁটার মোস্তাফিজুর রহমান। তবে এবার খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে।
টুনামেন্টের উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স মাঠে নামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেই ম্যাচে মোস্তাফিজ ৩ ওভার ৫ বল করে ৩৯ রান দিয়ে নিয়েছিলেন ১টি উইকেট। এরমধ্যে গুরুত্বপূর্ণ শেষ ওভারে ম্যাচটি দারুণ কিছু করার ঈঙ্গিত দিচ্ছিলেন বাংলাদেশি এই কাঁটার মাস্টার। আগের ৩ ওভারে ২৯ রান দিলেও শেষ ওভারে নায়ক হওয়ার সুযোগ ছিল তার সামনে। প্রথম তিনটি বল দিয়েছিলেন ডট। কিন্তু পরের দুই বলেই একটি ছক্কা ও চার হজম করলে ম্যাচটি হেরে যায় মোস্তাফিজের মুম্বাই। কিন্তু এই হারের জন্য মোস্তাফিজের চেয়ে বেশি দায়ী ছিল ১৮ ও ১৯ তম ওভারে বোলিং করা ম্যাক্লেনগান ও জসপ্রিত। দুজনেই নিজেদের এই ওভার গুলোতে দিয়েছিলেন ২০ রান করে।
ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক রোহিত নিজেও বলেছিল, শিশিরের কারণে মোস্তাফিজের বল ধরতে সমস্যা হচ্ছিল। আর যেখানে দলের তিন পেসারই রান দিয়েছে সেখানে কাউকে আলাদা ভাবে কিছু বলার থাকে না। কিন্তু ডাগ আউটে প্যাট কামিন্সের মতো বোলার বসে থাকলে অনেকেরই সংশয় তৈরি হয় পরের ম্যাচে একাদশে সুযোগ হবে কি কাঁটার মোস্তাফিজের। তবে সেই সংশয় কেটে গেছে অজি পেসার কামিন্স ইনজুড়িতে পড়ায়।
অপরদিকে সানরাইজার্স হায়দরাবাদের সাকিবকে বাদ দেয়ার তো প্রশ্নই আসে না। গত ম্যাচে বোলিং করেছেন দুর্দান্ত। দলের চাপের সময় জ্বলে উঠেছেন এবং তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। তাই সাকিবকে ছাড়া পরের ম্যাচের একাদশ তো ভাবাই যায় না হায়দরাবাদের।




