215420

নগ্ন হয়ে প্রতিবাদ করায় ঘরছাড়া সেই অভিনেত্রী!









বিনোদন ডেস্ক।। কিছু দিন আগেই কাস্টিং কাউচের ব্যতিক্রমী প্রতিবাদ করেন দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি। তেলেগু ফিল্ম চেম্বার অব কমার্সের সামনে নগ্ন হয়ে বসে থাকেন তিনি। তার এমন প্রতিবাদে সিনেমা জগতে ব্যাপক আলোচনা হয়। বলাই বাহুল্য, তার এই প্রতিবাদে সিনেমা জগতে কাস্টিং কাউচের সঙ্গে জড়িতদের মুখে চুনকালি পড়েছে কিছুটা হলেও।

তবে শ্রী রেড্ডির প্রতিবাদে সিনেমা জগতে কী পরিবর্তন হয়েছে, সেটা জানা না গেলেও বিপদে পড়েছেন অভিনেত্রী নিজেই। ঘরছাড়া হতে হচ্ছে শ্রী রেড্ডিকে। নগ্ন হয়ে প্রতিবাদ করায় বাড়িওয়ালা তাকে ঘর ছাড়তে নোটিশ দিয়েছে। আর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে রেড্ডি নিজেই জানিয়েছেন।

শ্রী রেড্ডি জানান, পোশাক খুলে প্রতিবাদ জানানোর পরই তাকে বাড়ি ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয়। বাড়ির মালিক আবার আইএএস অফিসার। বড় লোকেদের খেলা যে শুরু হয়ে গিয়েছে, এতেই তা প্রমাণিত হচ্ছে।

শুধু ঘরছাড়াই নয়, তাকে মোশন শিল্পীদের অ্যাসোসিয়েশন থেকেও বরখাস্ত করা হয়েছে। তাই ইতিবাচক পরিবর্তনের জন্য প্রতিবাদ করায় শ্রী রেড্ডি নিজেই পড়েছেন বিপাকে।

ad

পাঠকের মতামত