কোন কোন সড়কে অবরোধ?
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। কোটা সংস্কারের দাবিতে ফার্মগেট, পান্থপথ, সোবহানবাগ, নীলক্ষেত, আগারগাঁও, সাতরাস্তা, প্রগতি সরণী সহ রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে এ কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়েছেন রাজধানী বাসী।
রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মঙ্গলবার গভীর রাত থেকেই বিক্ষোভ চলছিল। বুধবার সকালে শাহবাগ এলাকার সড়ক অবরোধ না হলেও যান চলাচল সীমিত আছে। আর এর কাছেই নীলক্ষেত-নিউমার্কেট এলকার সড়ক অবরোধ করেছে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০ টার ফার্মগেট ও পান্থপথ এলাকার সড়ক অবরোধ করে আছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
মিরপুর রোডের বিভিন্ন অংশে অবরোধ করেছে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। এর ফলে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সোবহানবাগে আন্দোলন করছে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
রাজধানীর বাইরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা , ঢাকা-খুলনা মহাসড়ক গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা-চট্টগ্রাম রেলপথ বন্ধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দিনাজপুরে সড়ক অবরোধ করেছে হাজী দানেশের শিক্ষাথীরা। ঢাকা-বরিশাল-কুয়ায়াটা সড়কে অবরোধ একাধিক কলেজের শিক্ষার্থীরা।




